এবার মহাকাশ স্টেশনে নতুন ‘ক্রু’ মানুষ নয়, গাছপালা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) নতুন ‘ক্রু’ সদস্য এবার কোনো মহাকাশচারী নন, বরং দুটি গাছ।নাসার মহাকাশচারী জেসিকা মেয়ার জানিয়েছেন, তাদের নতুন

2026-08-07T22:20:18+00:00
2026-08-07T22:20:18+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
এবার মহাকাশ স্টেশনে নতুন ‘ক্রু’ মানুষ নয়, গাছপালা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:২০ পিএম 
মহাকাশ স্টেশনের নতুন ‘ক্রু’ সদস্য এবার কোনো মহাকাশচারী নন, বরং দুটি গাছ। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) নতুন  ‘ক্রু’ সদস্য এবার কোনো মহাকাশচারী নন, বরং দুটি গাছ। 

নাসার মহাকাশচারী জেসিকা মেয়ার জানিয়েছেন, তাদের নতুন সঙ্গী হলো রেড রাশিয়ান কেল ও ওয়াসাবি মাস্টার্ড। এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য দেওয়া হয়েছে।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, অবসর সময়েই মহাকাশচারীরা গাছ দুটির যত্ন নিচ্ছেন। এই গবেষণার লক্ষ্য হলো, বিশেষ উদ্ভিদ চেম্বারের বাইরে আইএসএসের সাধারণ পরিবেশে গাছপালা কতটা ভালোভাবে বেড়ে উঠতে পারে, তা জানা। 

গবেষকেরা আরও পরীক্ষা করছেন, মহাকাশে দীর্ঘ সময় সংরক্ষণ করলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতার ওপর কোনো প্রভাব পড়ে কি না। 

ভবিষ্যতে দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে মহাকাশচারীদের জন্য খাদ্য উৎপাদনে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 
জেসিকা মেয়ার বলেন, মহাকাশ স্টেশনের যান্ত্রিক ও জীবাণুমুক্ত পরিবেশে সবুজ, জীবন্ত এবং বেড়ে ওঠা কোনো কিছু দেখতে খুবই ভালো লাগে। তার ভাষায়, গাছপালা যেন মহাকাশে প্রকৃতির একটি ছোট্ট ছোঁয়া এনে দেয়। 

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, এই গাছগুলো তো আমাদের স্বপ্ন পূরণ করেছে, ওরা মহাকাশে ঘুরছে! আরেকজন লিখেছেন, দারুণ একটি উদ্যোগ। 
 
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে চাঁদ বা মঙ্গল গ্রহে দীর্ঘ সময়ের মানব অভিযান সফল করতে মহাকাশে উদ্ভিদ চাষের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   মহাকাশ স্টেশন  নতুন ক্রু  গাছপালা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: