পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে চলা গুঞ্জন নাকচ করে দিয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক

2026-08-07T23:53:40+00:00
2026-08-07T23:53:40+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৫৩ পিএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে চলা গুঞ্জন নাকচ করে দিয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মৌখিকভাবে বা লিখিতভাবে পদত্যাগের প্রস্তাব দেওয়ার বিষয়টি নাকচ করেছেন। 

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির আত্মীয় মোহাম্মদ বাঘের খারাজি প্রথম এ দাবি তুলেছিলেন। তিনি বলেন, ইরানের নীতিনির্ধারণী প্রক্রিয়া থেকে বাদ পড়ে পেজেশকিয়ান হতাশ হয়ে পড়েছেন। 


এ প্রসঙ্গে খারাজি দাবি করেন, পেজেশকিয়ান এত বেশিবার পদত্যাগের হুমকি দিয়েছেন যে, খামেনি তাকে সতর্ক করে দিয়েছেন। 

খামেনি বলেছেন, পরের বার পদত্যাগের হুমকি দিলে তিনি তা গ্রহণ করবেন। তবে খামেনির কার্যালয় এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করেছে।

উল্লেখ্য, মাসুদ পেজেশকিয়ান ২০২৪ সালের ২৮ জুলাই থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পদত্যাগে  গুঞ্জন  ইরানের প্রেসিডেন্ট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: