সেতুর ওপর থেকে নারীর মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ওড়াল সেতু থেকে এক অজ্ঞাত নারীর(৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। শনিবার

2026-08-08T08:39:11+00:00
2026-08-08T08:39:11+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সেতুর ওপর থেকে নারীর মরদেহ উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৩৯ এএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ওড়াল সেতু থেকে এক অজ্ঞাত নারীর(৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। শনিবার (৮ আগস্ট) সকালে সফিপুর এলাকায় ওড়াল সেতুর ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর উপরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ওই নিহত নারী মানসিক ভারসাম্যহীন পথচারী। নিহতের শরীরে মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। রাতের যে কোনো সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে।


কোনাবাড়ি নাওজোর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাফর আলী খান জানান, মহাসড়কেরর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই
  বিষয়:   সেতু  নারী  মরদেহ  উদ্ধার  সময়ের আলো  সেতু  গাজীপুর  কালিয়াকৈর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: