হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ যেই জলপথ দিয়ে হয়ে থাকে, সেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল

2026-08-08T11:40:37+00:00
2026-08-08T11:46:08+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৪০ এএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১১:৪৬ এএম
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত
বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ যেই জলপথ দিয়ে হয়ে থাকে, সেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এ সপ্তাহে আরও কমেছে। ওমানের সঙ্গে এই জলপথ পরিচালনা নিয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে ইরান।

তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের সূত্র মতে, বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ৮টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। মঙ্গলবার এ সংখ্যা ছিল ১৫টি ও গত বৃহস্পতিবার ছিল ১২টি।


যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করত। 

এদিকে, দক্ষিণ লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতেও জাহাজ চলাচল আগের তুলনায় কমেছে। বৃহস্পতিবার এই প্রণালি দিয়ে ২৬টি জাহাজ চলাচল করেছে। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৩২টি ও বুধবার ২২টি।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি পতাকাবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেওয়ার আগে প্রতিদিন প্রায় ৭০টি জাহাজ বাব আল-মান্দাব প্রণালি দিয়ে চলাচল করত।

সময়ের আলো/মহু


  বিষয়:   হরমুজ  প্রণালি  জাহাজ  চলাচল  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: