থম্পসনের ৮ উইকেট, ৫৪ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ারবাঁহাতি পেসার ক্যামবেল থম্পসনের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ডারউইনে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস

2026-08-08T12:20:32+00:00
2026-08-08T12:22:54+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
থম্পসনের ৮ উইকেট, ৫৪ রানে অলআউট বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২০ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১২:২২ পিএম
বাঁহাতি পেসার ক্যামবেল থম্পসন একাই নিয়েছেন ৮ উইকেট। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার ক্যামবেল থম্পসনের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ডারউইনে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। থম্পসন একাই নিয়েছেন ৮ উইকেট।

প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬৩ রান করে বাংলাদেশ। ১৪১ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংসে ১১টি চার ও চারটি ছক্কা হাঁকান মিরাজ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৩৭ রান, আর সাদমান ইসলাম করেন ৩১ রান।

জবাবে ৩৫৫ রান তুলে ৯২ রানের লিড নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। টিগ উইলি করেন ১৩০ রান। জেক ডোরান ৭৬ ও কার্টিস প্যাটারসন করেন ৫৩ রান। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ চারটি এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন।

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের ধস। মাত্র ২২ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায় পুরো দল। তানজিদ হাসান তামিম সর্বোচ্চ ২২ রান করেন। সৌম্য সরকার ৫, মুশফিকুর রহিম ২, মেহেদী হাসান মিরাজ ৬ এবং নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ফেরেন। সাদমান ইসলাম ও মুমিনুল হক করেন ৬ রান করে।


বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মূল নায়ক বাঁহাতি পেসার ক্যামবেল থম্পসন। ১১ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন তিনি। তার বিধ্বংসী বোলিংয়ের সামনে একের পর এক সাজঘরে ফেরেন বাংলাদেশের ব্যাটাররা।

প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি ও হাসান মাহমুদের চার উইকেট কিছুটা স্বস্তি দিলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা বড় উদ্বেগ তৈরি করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   থম্পসন  উইকেট  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: