জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজি অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার

2026-08-08T16:24:08+00:00
2026-08-08T16:41:02+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:২৪ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৪:৪১ পিএম
জুলাই যোদ্ধা মোহাম্মদ আজিজ শেখকে অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজি অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজ হাতে তাদের উপহার হস্তান্তর করেন। 

এ সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। 

উপহার হিসেবে সিএনজি অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়ার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আজিজ শেখ। তিনি সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন। গণ-অভ্যুত্থানে মিরপুর-১০ নম্বরে তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। উপহার হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।’ 

রাজধানীর মহাখালীতে আন্দোলনের দিনগুলোতে বিক্ষোভকারীদের পানি পান করানো ও আহতদের রিকশায় হাসপাতালে পৌঁছে দেওয়া কুষ্টিয়ার মো. গফফারকে দেওয়া হয়েছে দুটি প্যাডেলচালিত রিকশা। তিনি জানান, একটি রিকশা নিজে চালাবেন এবং অন্যটি ভাড়া দিয়ে সংসার চালাবেন। 


একই সঙ্গে চরম অর্থনৈতিক সংকটে থাকা বগুড়ার গাবতলীর ৬৫ বছর বয়সি আসাদুল হক বিশুকে দেওয়া হয় দুটি ব্যাটারিচালিত অটোরিকশা। 

যানবাহন প্রদান শেষে চালকরা কীভাবে নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন এবং বাহনগুলো পরিচালনা করবেন, প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে তা পর্যবেক্ষণ করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জুলাই যোদ্ধা  সিএনজি  অটোরিকশা  রিকশা  উপহার  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: