উখিয়ায় ওয়াশরুম থেকে পুলিশের মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার

2026-08-08T16:31:29+00:00
2026-08-08T16:32:37+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
উখিয়ায় ওয়াশরুম থেকে পুলিশের মরদেহ উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৪:৩২ পিএম
রুবেল হোসেন। ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে ক্যাম্পের ওয়াশরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকেলের রোলকলে রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। তখন তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।


শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে একজনকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে ক্যাম্পের সদস্যরা নিশ্চিত হন, ভেতরে পড়ে থাকা ব্যক্তি রুবেল হোসেন।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ইউনিটের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের উপস্থিতিতে ওয়াশরুমের ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

১৪ এপিবিএন জানায়, ওয়াশরুমের ভেতর থেকে রুবেল হোসেনের ব্যবহৃত সিগারেট, গোসলের তোয়ালে, টর্চলাইট ও মোবাইল ফোন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুম ব্যবহারের সময় অসুস্থ হয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসা পরীক্ষা ও আইনি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন জানান, নিহত ব্যক্তি তাদের ১৪ এপিবিএনের একজন পুলিশ সদস্য।

সময়ের আলো/মহু



  বিষয়:   উখিয়া  কক্সবাজার  ওয়াশরুম  পুলিশ  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: