লন্ডনের নাইটক্লাবে মারামারি, বিপাকে ইংলিশ স্ট্রাইকার

ক্রীড়া ডেস্ক

খেলা

লন্ডনের একটি নাইটক্লাবে এক ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগে আইনি প্রক্রিয়ার মুখে পড়েছেন ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার

2026-08-08T17:56:39+00:00
2026-08-08T18:00:29+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
লন্ডনের নাইটক্লাবে মারামারি, বিপাকে ইংলিশ স্ট্রাইকার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম 
বিপাকে ইংলিশ স্ট্রাইকার ইভান টনি । ছবি : সংগৃহীত
লন্ডনের একটি নাইটক্লাবে এক ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগে আইনি প্রক্রিয়ার মুখে পড়েছেন ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার ইভান টনি। সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলিতে খেলা ৩০ বছর বয়সি এই ফুটবলারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে।

যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছিল লন্ডনের সোহোর ওয়ার্ডর স্ট্রিটে। তদন্ত শেষে গত ৩১ জুলাই টনিকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে এই মামলায় তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে টনির মুখপাত্র এক বিবৃতিতে জানান, "অভিযোগটি পেয়ে তিনি (ইভান টনি) স্বভাবতই হতবাক। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে নিজের অবস্থান ও সত্যতা পরিষ্কার করার জন্য অপেক্ষা করছেন।"


উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে মাঠ কাঁপিয়েছেন ইভান টনি। গত মাসে ফ্রান্সের বিপক্ষে ৩য় স্থান নির্ধারণী রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডের ৬-৪ গোলের জয়ের দিন শুরুর একাদশে ছিলেন তিনি। এছাড়া সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচেও বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এই স্ট্রাইকার।

নর্দাম্পটন টাউনে পেশাদার ক্যারিয়ার শুরু করা টনি নিউক্যাসল ইউনাইটেড, পিটারবরো ও ব্রেন্টফোর্ডে সফলতার সঙ্গে খেলে ২০২৪ সালে বড় অঙ্কের অর্থ চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-আহলিতে যোগ দেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   লন্ডন  নাইটক্লাব  হামলা  অভিযোগ  ইভান টনি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: