রদ্রির জন্য বার্সার ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, কিন্তু কেন?

ক্রীড়া ডেস্ক

খেলা

স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতানো তারকা মিডফিল্ডার রদ্রির জন্য কাতালান ক্লাব বার্সেলোনার দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ম্যানচেস্টার

2026-08-08T18:38:15+00:00
2026-08-08T18:43:41+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
খেলা
রদ্রির জন্য বার্সার ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, কিন্তু কেন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৩৮ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৬:৪৩ পিএম
রদ্রির জন্য বার্সার ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি । ছবি : সময়ের আলো
স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতানো তারকা মিডফিল্ডার রদ্রির জন্য কাতালান ক্লাব বার্সেলোনার দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ট্রান্সফার ফি হিসেবে বার্সার ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের (প্রায় ৪ কোটি ৫০ লাখ ইউরো) বিপরীতে সিটির পক্ষ থেকে অন্তত ৬ কোটি পাউন্ড দাবি করা হয়েছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘বিবিসি স্পোর্টস’-এর বরাতে জানা গেছে, ৩০ বছর বয়সি এই স্প্যানিশ তারকাকে বিক্রি করতে ম্যানচেস্টার সিটির নীতিগত কোনো আপত্তি নেই। তবে কাঙ্ক্ষিত অর্থ না পাওয়া পর্যন্ত চুক্তি চূড়ান্ত করতে রাজি নয় তারা।

ইত্তিহাদ স্টেডিয়ামে চুক্তির শেষ বছরে পা রাখা এবং নতুন চুক্তিতে স্বাক্ষর না করায় চলতি দলবদল মৌসুমে রদ্রির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চরমে পৌঁছেছে। প্রাথমিক পর্যায়ে রদ্রির রিয়েল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন তীব্র থাকলেও শেষ মুহূর্তে স্প্যানিশ পরাশক্তিদের আলোচনা ব্যর্থ হয়ে যায়। ব্যক্তিগত ইচ্ছায় রদ্রি রিয়ালের প্রস্তাব নাকচ করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলে চিত্রপট দ্রুত বদলে যায়। সবুজ সংকেত পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে সিটির কাছে প্রথম প্রস্তাব পাঠায় বার্সা। 


২০২৪ সালের ব্যালন ডি’অর ও সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ‘গোল্ডেন বল’জয়ী এই তারকা সম্প্রতি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। গত মাসে পিঠের অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থতার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

এদিকে ম্যানচেস্টার সিটি কতৃপক্ষ চাইছে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই রদ্রির ভবিষ্যত দ্রুত নির্ধারণ করতে, যাতে দলবদলের বাজার থেকে বিকল্প ফুটবলার হিসেবে ফরাসি ক্লাব লিলের ১৮ বছর বয়সী মরোক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে নিজেদের দলে ভেড়ানো সম্ভব হয়।

সময়ের আলো/টিকে


  বিষয়:   রদ্রি  ম্যানচেস্টার সিটি  কিন্তু কেন?  বার্সা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: