কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়লেন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে ডিম ছুড়েছেন বিরোধী দলের এমপি টাইম কাদ্রিজাজ। শনিবার (৯ আগস্ট) এ ঘটনার

2026-08-09T19:24:33+00:00
2026-08-09T19:24:33+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়লেন এমপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:২৪ পিএম 
কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়লেন এমপি। সংগৃহীত ছবি
কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে ডিম ছুড়েছেন বিরোধী দলের এমপি টাইম কাদ্রিজাজ। শনিবার (৯ আগস্ট) এ ঘটনার পর পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের কারণে দেশটিতে আবারও আগাম নির্বাচন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইউরোপের সর্বকনিষ্ঠ গণতন্ত্র কসোভো গত দুই বছরেরও কম সময়ে তিনটি নির্বাচনের মুখোমুখি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর বিভাজনের কারণে একের পর এক পার্লামেন্ট ভেঙে পড়েছে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে কয়েক দিন ধরে আলোচনা করছিলেন কুর্তি। এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় পার্লামেন্টের সামনের সারিতে বসে থাকা কুর্তিকে লক্ষ্য করে ডিম ছোড়েন এমপি টাইম কাদ্রিজাজ।

ডিম ছোড়ার সময় কাদ্রিজাজ চিৎকার করে বলেন, ‘তোমার জন্য লজ্জা!’

ঘটনার পর অধিবেশনের চেয়ারপারসন সরাসরি সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেন। এ সময় নিরাপত্তাকর্মীরা দ্রুত কুর্তিকে সুরক্ষিত করেন।

তবে এ ঘটনায় কুর্তিকে বিচলিত মনে হয়নি। তিনি বলেন, সংলাপের মূল্য যদি তার দিকে ডিম ছোড়া হয়, তাহলে তিনি সেই মূল্য দিতে প্রস্তুত।


৫১ বছর বয়সী কুর্তি পার্লামেন্টে এমন বিশৃঙ্খলার সঙ্গে অপরিচিত নন। বিরোধী দলে থাকার সময় তার নিজের দলের সদস্যরা বিভিন্ন ভোটের প্রতিবাদে পার্লামেন্টের ভেতরে কাঁদানে গ্যাস ছুড়েছিলেন।

গত জুনের নির্বাচনে কুর্তির ভেতেভেনদোসিয়ে (ভিভি) দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রথম অবস্থানে ছিল। তবে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হওয়ায় কুর্তিকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে হচ্ছে।

এখন পর্যন্ত প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ফলে কুর্তি আবারও রাজনৈতিক অচলাবস্থার মুখে পড়েছেন।

শুক্রবার পার্লামেন্টের স্পিকার নির্বাচনের সাংবিধানিক সময়সীমা শেষ হওয়ার পর কসোভোর রাজনৈতিক পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়ে।

কুর্তি আলোচনার জন্য আরও সময় চাওয়ায় বিরোধী এমপিরা আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। স্পিকার নির্বাচন পিছিয়ে দেওয়ার কুর্তির অনুরোধ অনুমোদন করা হবে কি না, সেটিও এখনো পরিষ্কার নয়।

শনিবারের ডিম ছোড়ার ঘটনায় আদালতের কোনো সিদ্ধান্ত আসার আগেই পার্লামেন্টের অধিবেশন বাধাগ্রস্ত হয়। এরপর অধিবেশন স্থগিত করা হয়েছে এবং পরবর্তী অধিবেশনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   কসোভো  ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী  ডিম  বিরোধী এমপি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: