তিন মাসের অনলাইন বন্ধুত্ব, যশোরে তরুণীর বাড়িতে চীনা যুবক

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

অনলাইনে পরিচয়ের মাত্র তিন মাসের মধ্যে সেই বন্ধুত্বের টানে চীন থেকে যশোরের মনিরামপুরে ছুটে এসেছেন ৪২ বছর বয়সী ইউ লিয়াংলিয়াং।রোববার

2026-08-10T05:47:42+00:00
2026-08-10T05:47:42+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তিন মাসের অনলাইন বন্ধুত্ব, যশোরে তরুণীর বাড়িতে চীনা যুবক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
অনলাইনে পরিচয়ের মাত্র তিন মাসের মধ্যে সেই বন্ধুত্বের টানে চীন থেকে যশোরের মনিরামপুরে ছুটে এসেছেন ৪২ বছর বয়সী ইউ লিয়াংলিয়াং। 

রোববার (৯ আগস্ট) উপজেলার হুরগাতী গ্রামে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।

ইউ লিয়াংলিয়াং চীনের শানডং প্রদেশের বাসিন্দা এবং পেশায় জাহাজ নির্মাণ প্রকৌশলী। ‘ওয়ার্ল্ড চ্যাট’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে মনিরামপুরের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। প্রায় তিন মাস ধরে তাদের নিয়মিত যোগাযোগ চলছিল। একপর্যায়ে বন্ধুত্বের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে।

২০ দিনের সফরে বাংলাদেশে আসেন ইউ লিয়াংলিয়াং। দেশে তার পরিচিত কেউ না থাকায় অনলাইনে পরিচিত ওই তরুণীর সঙ্গে দেখা করতে তিনি মনিরামপুরের হুরগাতী গ্রামে যান। তরুণীর দেওয়া লাইভ লোকেশন অনুসরণ করে তিনি তার বাড়িতে পৌঁছান।

ইউ লিয়াংলিয়াং জানান, শুধু বন্ধুত্বের কারণেই তিনি বাংলাদেশে আসেননি। পরিবারের সম্মতি পেলে ওই তরুণীকে বিয়ে করার ইচ্ছাও ছিল তার। তবে তরুণীর বয়স কম হওয়ায় সে বিষয়ে এগোতে পারেননি তিনি।


হঠাৎ এক বিদেশি নাগরিক বাড়িতে হাজির হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে তরুণীর পরিবার। বিষয়টি ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও কৌতূহল।

তরুণীর মা বিউটি খাতুন ও দাদি আঞ্জুয়ারা বেগম জানান, অনলাইনে পরিচয়ের সূত্র ধরেই ওই চীনা নাগরিক তাদের বাড়িতে এসেছেন। তবে তার আকস্মিক আগমনে পরিবারের সদস্যরা কিছুটা অস্বস্তিতে পড়েছেন।

রোববার সকাল থেকে বাড়িটিতে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। বিদেশি অতিথিকে একনজর দেখতে স্থানীয় অনেকেই সেখানে জড়ো হন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   অনলাইন বন্ধুত্ব  চীনা  যুবক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: