মেহেরপুরে ল্যান্ডমাইন পরীক্ষায় ঘটনাস্থলে যশোর সেনানিবাসের একটি দল

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে উদ্ধারকৃত ল্যান্ডমাইনগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর সেনানিবাস থেকে এসেছে বোম ডিসপোজাল ইউনিট।সোমবার (১০ আগস্ট) দুপুরে তারা

2026-08-10T15:20:53+00:00
2026-08-10T15:22:34+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
মেহেরপুরে ল্যান্ডমাইন পরীক্ষায় ঘটনাস্থলে যশোর সেনানিবাসের একটি দল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:২০ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৩:২২ পিএম
মাইন পড়ে থাকা স্থানের চারদিক বাধা হয়েছে ক্রাইম সিনের ফিতা দিয়ে। ছবি : সময়ের আলো
মেহেরপুর গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে উদ্ধারকৃত ল্যান্ডমাইনগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর সেনানিবাস থেকে এসেছে বোম ডিসপোজাল ইউনিট।

সোমবার (১০ আগস্ট) দুপুরে তারা ঘটনাস্থলে এসে পৌঁছান।

এদিকে, মাইন পড়ে থাকা স্থানের চারদিক বাধা হয়েছে ক্রাইম সিনের ফিতা দিয়ে। ঘটনাস্থল ঘিরে রেখেছে বিজিবি ও পুলিশের ২টি দল। কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা, তা পরীক্ষা করে দেখছেন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।


এছাড়াও, বেশ কয়েকটি বক্স মাটির নিচে রয়েছে। সেই বক্সগুলোতে কী আছে, সেটি শনাক্ত করার চেষ্টা করছে ইউনিটটি।

পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলে, পরবর্তী করণীয় ঠিক করবেন মেজর তরিকুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের দলটি।

সময়ের আলো/মহু


  বিষয়:   মেহেরপুর  ল্যান্ডমাইন  পরীক্ষা  ঘটনাস্থল  যশোর  সেনানিবাস  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: