খুলনায় সন্ত্রাসীরা ছেলেকে গুলি করতে গিয়ে মা গুলিবিদ্ধ

খুলনা ব্যুারো

সারাদেশ

খুলনা সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয়েছেন গৃহিণী শিমুল বেগম। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার

2026-08-10T15:51:46+00:00
2026-08-10T15:55:57+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
খুলনায় সন্ত্রাসীরা ছেলেকে গুলি করতে গিয়ে মা গুলিবিদ্ধ
খুলনা ব্যুারো
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৩:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
খুলনা সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয়েছেন গৃহিণী শিমুল বেগম। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ঘটনাটি ঘটে।

আহত নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, সোমবার সকালে ৬-৭ জন দুর্বৃত্ত এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে যায়। তার মা শিমুল দরজা খোঁলামাত্র গুলি করে দেয়। এতে গুলিটি তার কোমরের পেছনের অংশে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু সেখানকার চিকিৎসক তার দেহ থেকে গুলিটি বের করতে পারেনি।


আহতের স্বামী মুকুল বলেন, সাড়ে ১০টার দিকে ৬-৭ জন যুবক এসে দরজায় টোকা দেয়। দরজা খুললে তারা আমাদের ছেলে হৃদয়ের সন্ধান চায়। বাড়িতে নেই বলার সঙ্গে সঙ্গে তাদের ভেতর থাকা একজন যুবক আমাকে লক্ষ্য করে গুলিটি চালালে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্ত্রী শিমুলের কোমরের পেছনে ডানপাশে বিদ্ধ হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন স্থান থেকে তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলোর বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আহত নারী শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে একটি পক্ষের দ্বন্দ্ব রয়েছে। মূলত সেই পক্ষটি ভয় দেখাতে এসে ঘটনা। এছাড়া ছেলে হৃদয় খানের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   খুলনা  সন্ত্রাসী  ছেলে  গুলি  মা  গুলিবিদ্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: