ভাগ্য পরিবর্তনে সৌদি পাড়ি জমিয়েছিলেন শ্যামল, ফিরছেন লাশ হয়ে

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিন মাঝি (৪৬) সংসারে সচ্ছলতা ফেরাতে আট বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন তবে এ সময়ের মধ্যে

2026-08-10T20:29:26+00:00
2026-08-10T21:26:23+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভাগ্য পরিবর্তনে সৌদি পাড়ি জমিয়েছিলেন শ্যামল, ফিরছেন লাশ হয়ে
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৯:২৬ পিএম
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিন মাঝি। ছবি : সংগৃহীত
রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিন মাঝি (৪৬) সংসারে সচ্ছলতা ফেরাতে আট বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন  তবে এ সময়ের মধ্যে ঘরের চালায় নতুন টিন ছোট দুই মেয়েদের লেখা পড়া ছাড়া তেমন কিছু করতে পারেননি। জমানো কিছু টাকা নিয়ে এক সপ্তাহের মধ্যে দেশে ফেরার কথা ছিল তাঁর। এখন ফিরবেন লাশ হয়ে।

রোববার (৯ আগস্ট) রাতে সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়। তাঁদের একজন শ্যামল উদ্দিন। তিনি বাগমারার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা তিনি।

সোমবার শ্যামল উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনেরা আহাজারি করছেন। প্রতিবেশীরা এসে তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। শ্যামলের স্ত্রী রশিদা খাতুন (৪২) মাঝেমধ্যে কান্নায় ভেঙে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলছেন। স্বজনেরা তাকে স্বন্তনা দিয়ে পরম মায়া করছেন।

জ্ঞান ফিরতেই রশিদা খাতুন বিলাপ করে বলে ওঠেন, নানা কথা বলেন আর হাউমাউ করে কান্না করেন। পরে তিনি জানান, গতকাল সকালে স্বামীর সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এক সপ্তাহের মধ্যে তাঁর স্বামীর দেশে ফেরার কথা ছিল।


রোববার রাতে শ্যামলের এক সহকর্মী মুঠোফোনে তাঁর মৃত্যুর খবরটি দেন বলে জানান শ্যামলের স্ত্রীর বড় ভাই জহির উদ্দিন। তিনি বলেন, ওই সময় শ্যামলসহ অন্য শ্রমিকেরা কারখানায় দায়িত্ব পালন করছিলেন। দুই শ্রমিক সিগারেট খেতে বাইরে যাওয়ায় আগুন থেকে বেঁচে যান।

জহির উদ্দিন জানান, আট বছর আগে আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা নিয়ে শ্যামলকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। এরপর তিনি আর দেশে ফেরেননি। এত দিন পর প্রথমবারের মতো এক সপ্তাহের মধ্যে তাঁর দেশে ফেরার কথা ছিল। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

শ্যামল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানান তাঁর প্রতিবেশী ও সাবেক ঝিকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান। তিনি বলেন, শ্যামলের তিন মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে। বাকি দুজন এখনো ছোট। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। সরকারের উচিত পরিবারের পাশে দাঁড়ানো।

পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।

সময়ের আলো/আতা
  বিষয়:   ভাগ্য পরিবর্তন  সৌদি আরব  শ্যামল  লাশ  বাগমারা  রাজশাহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: