ইলিশ-রসমালাইয়ের স্বাদে মাতলেন মার্কিন রাষ্ট্রদূত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকলস্থ

2026-08-10T21:05:33+00:00
2026-08-10T21:05:33+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ইলিশ-রসমালাইয়ের স্বাদে মাতলেন মার্কিন রাষ্ট্রদূত
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:০৫ পিএম 
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করেছেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকলস্থ গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ মধ্যাহ্নভোজ পরিণত হয় বরিশালের মাটি, মানুষ ও দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে এক আন্তরিক পরিচয়ের পর্বে।

সোমবার (১০ আগস্ট) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় মন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত।

দুপুরের আয়োজনে নদীমাতৃক বরিশালের ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ইলিশসহ বিভিন্ন ধরনের মাছের পদ, নানা রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার পরিচিত দেশীয় খাবার পরিবেশন করা হয়। খাবারের টেবিলে ছিল বরিশালের নদী-জলের সঙ্গে মিশে থাকা ইলিশ, আইড়সহ বিভিন্ন মাছের পদ। পাশাপাশি ছিল বাঙালির চিরচেনা ভর্তা ও ভাজির বৈচিত্র্য।


নানা পদের এ আয়োজনের মধ্য দিয়ে মার্কিন অতিথির সামনে বাংলাদেশের ঐতিহ্যবাহী আতিথেয়তা ও খাদ্যসংস্কৃতির একটি স্বতন্ত্র আঞ্চলিক রূপ তুলে ধরা হয়। মধ্যাহ্নভোজের শেষ পর্বেও ছিল স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।

বরিশালের মানুষের আতিথেয়তার উষ্ণতা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ সব মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনের এ মধ্যাহ্নভোজ হয়ে ওঠে ভিন্নধর্মী এক সাংস্কৃতিক অভিজ্ঞতা।

সময়ের আলো/আতা
  বিষয়:   ইলিশ  রসমালাই  স্বাদ  মার্কিন রাষ্ট্রদূত  বানারীপাড়া  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: