মঞ্চে আসছে ‘এককোটি মনোয়ারা’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাটকের দল পালাকার। নাটকের নাম ‘এককোটি মনোয়ারা’। নাটকটিকে চলতি সময়, মানুষ ও রাষ্ট্রের পাশাপাশি ন্যায়বিচার

2026-08-11T05:09:15+00:00
2026-08-11T05:09:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মঞ্চে আসছে ‘এককোটি মনোয়ারা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:০৯ এএম 
সংগৃহীত ছবি
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাটকের দল পালাকার। নাটকের নাম ‘এককোটি মনোয়ারা’। নাটকটিকে চলতি সময়, মানুষ ও রাষ্ট্রের পাশাপাশি ন্যায়বিচার এবং প্রতিরোধের প্রশ্নকে নতুনভাবে ভাবার প্রয়াস বলছে দলটি। ১২ ও ১৩ আগস্ট সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি।

‘এককোটি মনোয়ারা’ নাটকটি লিখেছেন বদরুজ্জামান আলমগীর এবং নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম নাহিদ। 

নাটকের কাহিনিতে দেখা যাবে, একটি রুদ্ধদ্বার মিলনায়তন মুহূর্তের মধ্যে পরিণত হয় একটি প্রতীকী আদালতে। সেখানে বিচার হচ্ছে। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে কে? কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, নাকি আমাদের নীরব বিবেক? এই প্রশ্ন কেন্দ্র করে নাটকটি ধীরে ধীরে উন্মোচন করে রাষ্ট্র, ইতিহাস, স্মৃতি এবং মানুষের অস্তিত্বের সংকটকে। শ্রমজীবী আবুল ফজলের নিখোঁজ হয়ে যাওয়া, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোখসানার অন্তহীন প্রতীক্ষা এবং প্রান্তিক মানুষের বেঁচে থাকার সংগ্রাম ব্যক্তিগত বেদনার সীমানা অতিক্রম করে এক বৃহত্তর জাতীয় প্রশ্নে রূপ নেয়।


পালাকার বলছে, ‘এককোটি মনোয়ারা’ দলটির শিল্পযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। নাটকটিতে অভিনয় করেছেন একামণি ঘোষ, মনীষা ঘোষ, ফাহমিদা মল্লিক শিশির, মুনিরা অবনী, চারু পিন্টু, রমিজ পাটোয়ারী, তাজিন বিনতে খালেদ, টগর তিহান, তানজিদা ইসরাত জাহান, জ্যাকলিন কাব্য।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   মঞ্চ  এককোটি মনোয়ারা  নাটক 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: