কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭০ জন।কলম্বিয়ার

2026-08-11T10:48:54+00:00
2026-08-11T10:56:12+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৪৮ এএম  আপডেট: ১১.০৮.২০২৬ ১০:৫৬ এএম
কলম্বিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থাপনা। ছবি : সংগৃহীত
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭০ জন।

কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ভূমিকম্পে কালি শহরের একটি হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগসহ বেশ কয়েকটি স্থাপনা ধসে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।


ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছেন জরুরি বিভাগের কর্মীরা। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পশ্চিম কলম্বিয়ার অনুন্নত এলাকা সান হোসে দেল পালমার। রাজধানী বোগোতা থেকে এলাকাটি প্রায় ১৫০ মাইল পশ্চিমে অবস্থিত।

রাজধানী বোগোতাতেও ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। এ সময় বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত মানুষ নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   কলম্বিয়া  ভূমিকম্প  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: