সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসাদের ভাই মাহের আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের

2026-08-11T15:03:38+00:00
2026-08-11T15:05:16+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:০৩ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৩:০৫ পিএম
বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসাদের ভাই মাহের আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের একটি ফৌজদারি আদালত এই রায় দেন। আদালত বাশার আল আসাদকে শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে।

আতেফ নাজিবের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও নির্বিচারে আটক, জীবন্ত গুলি ব্যবহার করে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে অংশগ্রহণ এবং আটককেন্দ্রের ভেতরে আটক ব্যক্তিদের ওপর পদ্ধতিগতভাবে গণহত্যা ও নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়েছে।


নাজিবের বিচার তার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অন্যদিকে বাশার ও মাহের আল-আসাদের বিচার তাদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়। চতুর্থ ফৌজদারি আদালত বাশার ও মাহের আল-আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেফতারি অভিযান চালানোর নির্দেশও দিয়েছে।

আদালত জানায়, তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয়েছে যে, ২০১১ সালে দারায় বিক্ষোভ শুরু হওয়ার পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত একটি নিরাপত্তা অভিযানে নাজিব জড়িত ছিলেন।

সময়ের আলো/কেআই
  বিষয়:   সিরিয়া  সাবেক প্রেসিডেন্ট  বাশার আল আসাদ  মৃত্যুদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: