১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ লোডশেডিংয়ের নতুন রেকর্ড হয়েছে। সোমবার রাত ১টায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং ছিল এবং রোববার

2026-08-11T18:14:05+00:00
2026-08-11T18:46:23+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৬:৪৬ পিএম
সংগৃহীত ছবি
সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ লোডশেডিংয়ের নতুন রেকর্ড হয়েছে। সোমবার রাত ১টায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং ছিল এবং রোববার বেলা ৩টায় সর্বোচ্চ ৩ হাজার ৬৭১ মেগাওয়াট লোডশেডিং ছিল বলে জানা গেছে।

সম্প্রতি অনেক এলাকায় দিন-রাতে মোট ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়েছে গ্রাহকদের। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রামের মানুষ।

জানা গেছে, ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর থেকেই বাড়তে থাকে লোডশেডিং ভোগান্তি। সম্প্রতি টার্মিনালটি আংশিকভাবে চালু হলেও গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফেরেনি। 


জ্বালানি সংকটে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াট থেকে নেমেছে সাড়ে ৩ হাজারের ঘরে। এছাড়া ভারতের ঝাড়খন্ডের আদানি কেন্দ্র থেকেও ৪০০ মেগাওয়াট পর্যন্ত কমেছে বিদ্যুৎ সরবরাহ। ফার্নেসওয়েল নির্ভর কেন্দ্রগুলো থেকেও কমেছে বিদ্যুৎ। 

পাওয়ারগ্রিডের দেওয়া তথ্য মতে, গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৪টা এবং রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল চাহিদার তুলনায় ৩ হাজার থেকে ৩ হাজার সাড়ে ৭০০ মেগাওয়াট কম।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   দেশ  ইতিহাস  লোডশেডিং  নতুন রেকর্ড 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: