কেন খোলা মাঠে জরুরি অবতরণ করল শুভেন্দুর হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি কর্মসূচিতে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টারটি হঠাৎ জরুরি অবতরণ করেছে। পশ্চিমবঙ্গের কোলাঘাটে

2026-08-11T18:23:55+00:00
2026-08-11T18:23:55+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
কেন খোলা মাঠে জরুরি অবতরণ করল শুভেন্দুর হেলিকপ্টার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম 
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংগৃহীত ছবি
ভারতের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি কর্মসূচিতে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টারটি হঠাৎ জরুরি অবতরণ করেছে। পশ্চিমবঙ্গের কোলাঘাটে হেলিকপ্টারটি সতর্কতামূলকভাবে অবতরণ করানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেনি বা কারো ক্ষতিও হয়নি। শুধু আবহাওয়ার প্রতিকূলতা বিচার করেই কোলাঘাটে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  

কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কলকাতার দমদম থেকে হেলিকপ্টারে করে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন অধিকারী। পথে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় পাইলট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোলাঘাটের একটি খোলা মাঠে হেলিকপ্টার অবতরণ করান। 


এর আগে, মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে কেশপুর যাচ্ছিলেন অধিকারী। পরে সেখান থেকে তার বাঁকুড়া যাওয়ার কথা ছিল। 

তবে জরুরি অবতরণের পর তিনি সড়কপথে যাবেন নাকি আকাশপথে যাত্রা করবেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

কলকাতার আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্র জানায়, মৌসুমি বায়ুর অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   শুভেন্দু  হেলিকপ্টার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: