গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন-সংলগ্ন

2026-08-12T10:36:58+00:00
2026-08-12T10:42:33+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৩৬ এএম  আপডেট: ১২.০৮.২০২৬ ১০:৪২ এএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন-সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)। তারা দুইজন মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।


কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বুধবার ভোরে স্থানীয় লোকজন হাটার সময় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করবে।

সময়ের আলো/এসএকে



  বিষয়:   গোপালগঞ্জ  ট্রেন  যুবক  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: