নিখোঁজের ৮ দিন পর মাটি খুঁড়ে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

নিখোঁজের আট দিন পর মাটির নিচে পুঁতে রাখা ধান ব্যবসায়ী বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের

2026-08-12T17:13:03+00:00
2026-08-12T18:48:23+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৮ দিন পর মাটি খুঁড়ে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৬:৪৮ পিএম
প্রতীকী ছবি
নিখোঁজের আট দিন পর মাটির নিচে পুঁতে রাখা ধান ব্যবসায়ী বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিল্লাল হোসেন নিখোঁজ হন। এরপর তার পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং তাকে উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করে। এরই মধ্যে বুধবার দুপুরে জারুলতলা গ্রামের একটি খালের পাশে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পাশের একটি স্থান থেকে মাটি খুঁড়ে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।


এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল হক জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে বিল্লাল হোসেনকে হত্যা করা হয়েছে, তদন্তের পর তা নিশ্চিত করা যাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঝিনাইগাতী  নিখোঁজ  ব্যবসায়ী  অর্ধগলিত  মরদেহ উদ্ধার  সময়ের আলো  শেরপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: