‘নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কেউ হকারি করতে পারবেন না। পাশাপাশি নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন

2026-08-12T18:47:59+00:00
2026-08-12T18:47:59+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
জাতীয়
‘নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম 
ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় ডিএসসিসি'র প্রশাসক মো. আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কেউ হকারি করতে পারবেন না। পাশাপাশি নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

বুধবার (১২ আগস্ট) ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, রাস্তার ওপর হকার বসতে দেওয়া হবে না। তবে প্রশস্ত ফুটপাতের নির্দিষ্ট অংশে তাদের বসার সুযোগ দেওয়া হতে পারে। শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট এবং অফিস সময়ের পর মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। নির্ধারিত এলাকায় হকারদের জন্য শৌচাগার ও পরিচ্ছন্নতার ব্যবস্থাও করা হবে।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ধানমন্ডি, নিউ মার্কেট, ঢাকা কলেজ ও গ্রিন রোড এলাকার পানি নিষ্কাশনের পুরোনো একটি পথ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। এটি পুনরায় কার্যকর করতে দীর্ঘমেয়াদি ব্যবস্থা প্রয়োজন, এই কাজ এক বা দুই মাসে শেষ করা সম্ভব নয়। পাম্পের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যে পানি সরানোর চেষ্টা চলছে।


নালায় পলিথিন ও বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। দোকানিদের সামনে বিন বা বালতি রাখার অনুরোধ করা হয়েছে, সেখান থেকে সিটি করপোরেশনের কর্মীরা বর্জ্য সংগ্রহ করবেন।

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে অঞ্চলভিত্তিক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রশাসক বলেন, নির্দিষ্ট এলাকার রিকশা ওই এলাকার মধ্যেই চলবে। কিছু সড়কে রিকশা চলাচল নিষিদ্ধও করা হতে পারে।

তিনি বলেন, ঢাকার সমস্যা সমাধানে সিটি করপোরেশনের পাশাপাশি ওয়াসা, রাজউক, বিদ্যুৎ সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


সময়ের আলো/এমকে


  বিষয়:   হকার  ডিএসসিসি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: