‘প্রধানমন্ত্রী খুলনা অঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক’

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা অঞ্চলের সুশৃঙ্খল উন্নয়ন ও বাণিজ্যিক

2026-08-12T18:48:13+00:00
2026-08-12T18:48:58+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
‘প্রধানমন্ত্রী খুলনা অঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক’
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৬:৪৮ পিএম
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন শফিকুল আলম মনা। ছবি : সময়ের আলো
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা অঞ্চলের সুশৃঙ্খল উন্নয়ন ও বাণিজ্যিক সম্প্রসারণে অত্যন্ত আন্তরিক।’

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ডুমুরিয়ায় জনসাধারণের সঙ্গে কেডিএর সেবা এবং মাস্টারপ্ল্যান সম্পর্কে অবহিতকরণ সভার এই আয়োজন করে কেডিএ।

শফিকুল আলম মনা বলেন, ‘ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মাস্টারপ্ল্যানে ডুমুরিয়াকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়ণের একটি দীর্ঘমেয়াদি নকশা তৈরির উদ্যোগ নিয়েছে কেডিএ। আবাসিক, বাণিজ্যিক, শিল্প এলাকা এবং কৃষি জমি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে, যাতে আবাদি জমি ও জলাশয় রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যায়।’


তিনি বলেন, ‘অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা মূল শহরের সঙ্গে খুলনার শস্য ভান্ডারখ্যাত ডুমুরিয়ার যোগাযোগকে আরও দ্রুত ও সহজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খালগুলো সংরক্ষণ ও পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলার সুস্পষ্ট দিকনির্দেশনা এই মাস্টারপ্ল্যানে রাখা হয়েছে।’

কেডিএ চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা সবাই জানি, রূপসা ও ভৈরব বিধৌত খুলনা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এই সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠছে অপার সম্ভাবনাময় ডুমুরিয়া উপজেলা। খুলনা শহরের একেবারেই কোলঘেঁষে অবস্থিত এই ডুমুরিয়াকে সুপরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সার্বিক মাস্টারপ্ল্যান ও নাগরিক সেবার বিষয়বস্তু নিয়ে সরাসরি হাজির হয়েছি। কেডিএ কেবল একটি পরিকল্পনাকারী সংস্থা নয়, এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। কেডিএর লক্ষ্য আপনাদের হয়রানি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা।’

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিতা সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এসময় আরও উপস্থিত ছিলেন কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, ডুমুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান মনি, হাফিজুর রহমান হাফিজ, মো. সরোয়ার হোসেন, আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, খান ইসমাঈল হোসেন, মশিউর রহমান লিটন ও কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ প্রমুখ। উন্মুক্ত আলোচনায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতামত উপস্থাপন করেন।

সময়ের আলো/মহু



  বিষয়:   প্রধানমন্ত্রী  খুলনা  উন্নয়ন  আন্তরিক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: