ফের আন্দোলনের নামার হুঁশিয়ারি, দ্বীপকে বললেন- ‘যন্তর মন্তরে সিজন-২ শুরু হবে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের দিল্লির যন্তর-মন্তরে পুনরায় আন্দোলন শুরুর ইঙ্গিত দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। বুধবার (১২ আগস্ট) এক অনুষ্ঠানে

2026-08-12T19:42:26+00:00
2026-08-12T19:42:26+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফের আন্দোলনের নামার হুঁশিয়ারি, দ্বীপকে বললেন- ‘যন্তর মন্তরে সিজন-২ শুরু হবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৪২ পিএম 
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। সংগৃহীত ছবি
ভারতের দিল্লির যন্তর-মন্তরে পুনরায় আন্দোলন শুরুর ইঙ্গিত দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। বুধবার (১২ আগস্ট) এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, খুব শিগগিরই যন্তর মন্তরে দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু হবে।  

অভিজিৎ বলেন, ইন্সটাগ্রামে অনেকে কমেন্ট করছেন যে কখন যন্তর মন্তরের সিজন-২ শুরু হবে। আমি তাদের বলতে চাই খুব শিগগিরই সিজন-২ (আন্দোলন) শুরু হবে।  

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ককরোচ জনতা পার্টি গত কয়েকদিন ধরেই দেশটির বিভিন্ন জায়গায় চলা তরুণদের অন্যান্য আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত করার চেষ্টা করছে। এরমধ্যেই অভিজিৎ এমন মন্তব্য করলেন। 

তবে কোন কারণে আন্দোলন শুরু করবেন সেটি স্পষ্ট করেননি তিনি। এছাড়া নরেন্দ্র মোদি সরকারের কাছে কি দাবি জানাবেন সেটিও উল্লেখ করেননি তিনি।


ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুল শিক্ষার্থীরা সম্প্রতি হামিরপুর নামে একটি স্থানের ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসের দিকে মিছিল নিয়ে যায়। 

তাদের দাবি ছিল, স্কুলে যাওয়ার রাস্তাটি ঠিক করে দিতে হবে। ওই মিছিলে প্রায় ৩০০ শিক্ষার্থী ও ১০০ অভিভাবক অংশ নেন। অভিজিৎ দ্বীপকে এ আন্দোলনে সমর্থন জানিয়েছেন।

তিনি বলেছেন, স্কুলে যাওয়ার রাস্তার দিকে অন্তত এক দশক আগে সরকারের নজর দেওয়া উচিত ছিল। 

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিযোগ করেছেন, তারা তাদের দলের বৈঠক আয়োজনের জন্য কোনো ভেন্যু পাচ্ছেন না। সব জায়গা থেকে বলা হচ্ছে উপর মহল থেকে ভেন্যু না দিতে নির্দেশ দেওয়া আছে। 

তিনি বলেছেন, যদিও তারা বৈঠকের জন্য একটি হল পেয়েছিলেন। কিন্তু এটির মালিককে বৈঠকের দিন সকালে হুমকি দেওয়া হয়।

তার মতে, এই হুমকি ও চাপ দিচ্ছে নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি। যারা দেশের তরুণদের ভয় পায়।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ভারত  অভিজিৎ দ্বীপকে  যন্তর মন্তর 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: