লক্ষ্মীপুরে ৯ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার

রামগতি - কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতি ও ভোলার বোরহানউদ্দিনে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

2026-08-12T21:57:24+00:00
2026-08-12T21:59:33+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে ৯ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার
রামগতি - কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৫৭ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৯:৫৯ পিএম
উদ্ধার করা পলিথিন। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের রামগতি ও ভোলার বোরহানউদ্দিনে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত এসব পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৬ হাজার টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মোঃ সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানাধীন সেকান্তর এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট রামগতি। এ সময় একটি সন্দেহজনক বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৭১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে, পলিথিনের প্রকৃত মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে ভোলার বোরহানউদ্দিন থানাধীন হাকিমুদ্দিন লঞ্চঘাট ও বোরহানগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা। সেখানকার একটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক পালিয়ে যাওয়ায়, তাকে আটক করা যায়নি।

কোস্ট গার্ড জানায়, দুটি অভিযানে জব্দকৃত সর্বমোট ২ হাজার ২১৫ কেজি পলিথিন পরবর্তীতে নিয়ম অনুযায়ী ধ্বংস করার জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশ রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের অবৈধ ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   লক্ষ্মীপুর  নিষিদ্ধ  পলিথিন  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: