দুবাইয়ে স্ট্রোক করে হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্ট্রোক করে মো. রিজুয়ান তালুকদার (৪৯) নামে হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা

2026-08-12T23:08:15+00:00
2026-08-12T23:08:15+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুবাইয়ে স্ট্রোক করে হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:০৮ পিএম 
মো. রিজুয়ান তালুকদার। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্ট্রোক করে মো. রিজুয়ান তালুকদার (৪৯) নামে হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মেখল ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য মো. মহিউদ্দিন প্রবাসে ব্রেইন স্ট্রোক করে রিজুয়ানের মৃত্যুর বিষয়টির নিশ্চিত করেন। 

এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের কুয়েতি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রবাসীর মৃত্যু হয়। নিহত রিজুয়ান তালুকদার উপজেলার মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ বাকর আলী তালুকদার বাড়ির মরহুম জালাল আহম্মদের ছেলে। দুই ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা রিজুয়ান। 


জানা যায়, গত ২৮ জুলাই রাতে আরব আমিরাতের শারজাহ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় আশে পাশে কেউ না থাকায় সময়মতো তাকে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। পরে সকালের দিকে আশেপাশের লোকজন তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে ওই এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দুবাই কুয়েতি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে আমিরাতের একটি হাসপাতালের হিমঘরে নিহতের মরদেহ রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে আনা সম্ভব হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দুবাই  স্ট্রোক  হাটহাজারী  প্রবাসীর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: