মামলা না নেওয়ায় ওসিকে প্রত্যাহারের নির্দেশ

ফেনী প্রতিনিধি

সারাদেশ

আদালতের নির্দেশের পরও মামলা না নেওয়ার অভিযোগে ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে

2026-08-13T04:43:09+00:00
2026-08-13T04:43:09+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
মামলা না নেওয়ায় ওসিকে প্রত্যাহারের নির্দেশ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৪৩ এএম 
ওসি ফয়জুল আজিম নোমান । ছবি : সংগৃহীত
আদালতের নির্দেশের পরও মামলা না নেওয়ার অভিযোগে ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি তদন্তের জন্য পাঠানো হয়েছে।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান ৯ আগস্ট এ আদেশ দিলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। আদালতের আদেশে উল্লেখ করা হয়, ওসি তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজ দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছেন এবং অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। 

মঙ্গলবার রাতে ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন জানান, দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের এক নারী শারীরিকভাবে নির্যাতিত হয়ে থানায় মামলা করতে যান। তবে ওসি লিখিত আবেদনটি গ্রহণ করতে অপারগতা জানান। পরবর্তী সময়ে ওই ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হলে বিচারক ঘটনাটি এজাহার (এফআইআর) হিসেবে গণ্যের নির্দেশ দেন। কিন্তু আদালতের সেই আদেশও উপেক্ষা করেন ওসি।


প্রতিকার না পেয়ে ভুক্তভোগী আবারও আদালতে আবেদন জানালে বিচারক দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানকে থানার ওসির দায়িত্বে থাকার অযোগ্য উল্লেখ করে তাকে থানা থেকে প্রত্যাহার করার আদেশ দেন। একই সঙ্গে দাগনভূঞা থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য ফেনীর পুলিশ সুপারকে নির্দেশ দেন। 

আদালতের আদেশের বিষয়ে ফেনী জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের মতামত নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযুক্ত ওসি ফয়জুল আজিম বলেন, আদালত কী নির্দেশ দিয়েছেন সেটি আদালতের বিষয়। আমি যা করেছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই করেছি। একটি আত্মহত্যার ঘটনাকে আমি হত্যা মামলা হিসেবে রেকর্ড করতে পারি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে ওসির অসদাচরণ, মামলা ও জিডি গ্রহণে অর্থ দাবি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ চলছিল। এর আগে ২০১৯ সালে বিজয়নগর থানায় দায়িত্ব পালনকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছিল। তৎকালীন তার শয়নকক্ষের বিছানার নিচ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

সাম্প্রতিক গরু চুরি, রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং দাগনভূঞায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতির মুখে আদালত থেকে এই প্রত্যাহারের নির্দেশ এলো।

সময়ের আলো/প্রিন্ট/টিকে



  বিষয়:   মামলা  ওসি  প্রত্যাহার  ফেনী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: