সীমান্ত সুরক্ষায় পঞ্চগড়ে নতুন বিওপি উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় সীমান্তে পুশইন, মাদক পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে

2026-08-13T15:18:45+00:00
2026-08-13T15:21:43+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
সীমান্ত সুরক্ষায় পঞ্চগড়ে নতুন বিওপি উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:১৮ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৩:২১ পিএম
মাধুপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বিওপির উদ্বোধন করা হয়। ছবি : সময়ের আলো
পঞ্চগড় সীমান্তে পুশইন, মাদক পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ‘মাধুপাড়া’ নামক একটি নতুন বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বিওপির উদ্বোধন করা হয়।

বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিওপির নামফলক উন্মোচন করেন। পরে তিনি রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, সীমান্তে নজরদারি জোরদার এবং অপরাধ দমনে এই নতুন বিওপি স্থাপন করা হয়েছে। নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী ২২ কিলোমিটার সীমান্তের বিশাল দূরত্ব দূর করতে মাধুপাড়া বিওপি কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে সীমান্তে বিজিবির টহল ও অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।


উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, ‘সীমান্ত সুরক্ষা, মানব ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এই নতুন বিওপি চালুর ফলে সীমান্তে নজরদারি আরও সুদৃঢ় হবে। আমি বিশ্বাস করি, এই ইউনিটের সদস্যরা অত্যন্ত নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।’ এসময় তিনি সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনসাধারণের সহযোগিতাও কামনা করেন।

অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিওপি চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন রিজিয়ন কমান্ডার। সবশেষে দেশ ও জাতির কল্যাণ এবং সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সদস্যদের নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সময়ের আলো/মহু


  বিষয়:   সীমান্ত  সুরক্ষা  পঞ্চগড়  বিওপি  উদ্বোধন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: