মানিকগঞ্জের ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করল প্রশাসন

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ২ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং আরও ৩টি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে

2026-08-13T19:13:11+00:00
2026-08-13T19:14:41+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জের ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করল প্রশাসন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:১৩ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৭:১৪ পিএম
বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ২ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং আরও ৩টি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।


সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো- সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ডা. আইভী ফেরদৌস বলেন, ‘উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শনের সময় অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিকভাবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   মানিকগঞ্জ  ডায়াগনস্টিক  সেন্টার  সিলগালা  প্রশাসন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: