নাট্যকার তানিন রহমানের মৃত্যু, নাট্যাঙ্গনে শোক

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

নাটকের নেপথ্যের গল্পকার ও এই সময়ের অন্যতম সফল নাট্যকার তানিন রহমান মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ

2026-08-13T19:24:56+00:00
2026-08-13T19:24:56+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নাট্যকার তানিন রহমানের মৃত্যু, নাট্যাঙ্গনে শোক
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:২৪ পিএম 
নাট্যকার তানিন রহমান। সংগৃহীত ছবি
নাটকের নেপথ্যের গল্পকার ও এই সময়ের অন্যতম সফল নাট্যকার তানিন রহমান মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তানিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে নির্মাতা মাহমুদুর রহমান হিমি জানান, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’ 

তানিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এক বার্তায় তিনি লিখেছেন, ‘আমার অসংখ্য নাটকের লেখক তানিন রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে।’ 


অসুস্থতা ও চিকিৎসার তথ্য তুলে ধরে নির্মাতা আশিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তিনি (তানিন) কিডনি জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগে তার কিডনি ট্রান্সপ্লান্টেশনের সিদ্ধান্ত হয় মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে। বুধবার তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু বৃহস্পতিবার আইসিইউতে থাকা অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাক করে তিনি ইন্তেকাল করেছেন।

বিগত এক দশকেরও বেশি সময় ধরে টানা নাটকের চিত্রনাট্য লিখেছেন তানিন রহমান। তার লেখা জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নাট্যকার  তানিন রহমান  মৃত্যু  নাট্যাঙ্গন  শোক 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: