চুয়াডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গা (প্রতিনিধি) চুয়াডাঙ্গা

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেওয়া ও অনুদানের নামে অর্থ দাবি করার

2026-08-13T20:36:52+00:00
2026-08-13T20:38:06+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, যুবকের ১৫ দিনের কারাদণ্ড
আলমডাঙ্গা (প্রতিনিধি) চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৮:৩৮ পিএম
দণ্ডাদেশের পর যুবককে কারাগারে পাঠানো হয়েছে। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেওয়া ও অনুদানের নামে অর্থ দাবি করার অভিযোগে সবুজ শেখ (৪০) নামে যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

সাংবা‌দিক প‌রিচয়দানকারী সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার শাহনেওয়াজ মেহেদী নিজ কার্যালয়ে নিয়মিত শুনানি কার্যক্রমে ব্যস্ত ছিলেন। এ সময় ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামে একটি পত্রিকার পরিচয়পত্র নিয়ে সবুজ শেখ তার কার্যালয়ে প্রবেশ করেন। নিজেকে ওই পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে তিনি ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণের জন্য সহায়তা হিসেবে অর্থ দাবি করেন।


বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন। সবুজ জানান, তারা ঢাকায় প্রতিনিধি সম্মেলনে যাওয়ার জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করছেন। তবে তিনি ওই পত্রিকায় কোনো দিন সংবাদ পাঠিয়েছেন কি না, জানতে চাইলে তা স্বীকার করতে পারেননি।

পরে পত্রিকাটির পরিচয়পত্রে উল্লেখিত তথ্য যাচাই করা হয়। অনলাইনে পত্রিকাটির কার্যক্রম অনুসন্ধান করেও চুয়াডাঙ্গাসংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানা গেছে। এমনকি পরিচয়পত্রে উল্লেখিত সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

এ ঘটনায় সরকারি দাফতরিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং অর্থ দাবি করার বিষয়টি আমলে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে সবুজ শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে ব‌লে জানা গেছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   চুয়াডাঙ্গা  সাংবাদিক  পরিচয়  চাঁদা  যুবক  কারাদণ্ড  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: