বড়াইগ্রাইমে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করায় বেকারি মালিককে কারাদণ্ড

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা

2026-08-13T21:13:07+00:00
2026-08-13T21:13:07+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
বড়াইগ্রাইমে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করায় বেকারি মালিককে কারাদণ্ড
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১৩ পিএম 
নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করায় বেকারি মালিককে কারাদণ্ড। ছবি : সময়ের আলো
নাটোরের বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি বেকারির মালিককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার বনপাড়া বাজারের বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযানে সহযোগিতা করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বনপাড়া পৌর শহরের কালিকাপুরের মৌ বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা ও বেকারির মালিক মোজাফফর হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ঢাকা কিং বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পূজা স্টোরে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা এবং অজয় স্টোরে খাদ্যপণ্যের মোড়কে বাধ্যতামূলক লেবেল না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তা অধিকার নিশ্চিত, নিরাপদ খাদ্য সরবরাহ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বড়াইগ্রাইম  নোংরা পরিবেশ  খাদ্য প্রস্তুত  বেকারি মালিক  কারাদণ্ড  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: