হরিণাকুণ্ডুতে ট্রাকটরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

‎ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিংগার বটতলা মোড়ে ট্রাকটরের ধাক্কায় ইসরাফিল (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা

2026-08-13T21:44:27+00:00
2026-08-13T21:44:27+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
হরিণাকুণ্ডুতে ট্রাকটরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
‎ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:৪৪ পিএম 
প্রতীকী ছবি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিংগার বটতলা মোড়ে ট্রাকটরের ধাক্কায় ইসরাফিল (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার প্যারিস রোড শিংগা বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত ইসরাফিল হরিণাকুণ্ডু উপজেলার মোটরবাইক ম্যাকানি নিয়ামত আলীর ভাতিজা বলে জানা গেছে। নিয়ামত আলীর বাসা যশোর জেলায়। বর্তমানে ব্যবসায়ী কাজের সূত্রে হরিণাকুণ্ডু হল বাজার এলাকার বাসিন্দা।  


‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় ইসরাফিল মোটরসাইকেল করে ঘুরতে বের হলে শিংগা বটতলা মোড়ে একটি দ্রুতগতির ট্রাকটর তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইসরাফিল হোসেন নিহত হয়েছেন। আমরা তার মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনার পর দ্রুত ট্রাকটর চালক পালিয়ে যাওয়ায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই
  বিষয়:   হরিণাকুণ্ডু  ট্রাকটর  ধাক্কা  মোটরসাইকেল  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: