কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান চকরিয়ার

2026-08-14T16:38:26+00:00
2026-08-14T16:38:26+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:৩৮ পিএম 
দিনমজুর সোনা মিয়া। সংগৃহীত ছবি
‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান চকরিয়ার এই দিনমজুর। বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজারের জেল সুপার।  

আসল অপরাধী রমজানের ইয়াবা মামলায় ভুল বা বদলি আসামি হিসেবে সাজা খাটছিলেন সোনা মিয়া। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।  

পরে পলাতক আসামি ভেবে গত জুনে গ্রেফতার করা হয় আসল সোনা মিয়াকে। কারাগারে গিয়ে নিজেকে নির্দোষ দাবি করলে আদালতের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ। 


তদন্তে বেরিয়ে আসে, ২০২০ সালে গ্রেফতার হওয়া রোহিঙ্গা নাগরিক রমজান নিজের পরিচয় গোপন করে ব্যবহার করেছিল সোনা মিয়ার জন্মনিবন্ধন। পরে আঙুলের ছাপ ও ছবির মিল না পাওয়ায় ভুল শনাক্তের বিষয়টি ধরা পড়ে।       

এরপর আদালত ভুল সংশোধন করে সোনা মিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে শর্ত অনুযায়ী, এনআইডি আদালতে জমা রেখে প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে তাকে।


সময়ের আলো/ইউএমএইচ 



  বিষয়:   কক্সবাজার  মৃত্যুদণ্ডপ্রাপ্ত  রমজান  কারাভোগ  সোনা মিয়া  জামিন  মুক্ত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: