কিছুটা কমেছে সবজি-মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা কমেছে। সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত

2026-08-14T17:53:03+00:00
2026-08-14T20:19:04+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
কিছুটা কমেছে সবজি-মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৮:১৯ পিএম
প্রতীকী ছবি
সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা কমেছে। সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে সোনালি কক মুরগির দামও কেজিতে ১০ টাকা কমেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে বেগুন ৮০ থেকে ১৪০, টমেটো ১২০ থেকে ১৬০ এবং করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল, ঢেঁড়স, কাকরোল ও ঝিঙা ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৪০, আলু ৩০ এবং পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে শিম ২০০ টাকা কেজি এবং ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

সোনালি কক মুরগি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০, লাল লেয়ার ৩৪০ এবং ব্রয়লার ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম ৭৪০ টাকা কেজি।


মাংসের মধ্যে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে ইলিশের দাম আকারভেদে ১ হাজার ১০০ থেকে ৩ হাজার টাকা কেজি পর্যন্ত। রুই ৪০০ থেকে ৫৫০, পাঙ্গাস ১৮০ থেকে ২০০ এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক ডজন লাল ডিম ১৫০, হাঁসের ডিম ২০০ এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সবজি  মুরগি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: