গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।শুক্রবার

2026-08-14T21:09:05+00:00
2026-08-14T21:09:05+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:০৯ পিএম 
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) গোপালগঞ্জের জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়াসহ জেলার স্পর্শকাতর স্থানগুলো জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের আশপাশে নিরাপত্তা নিশ্চিতে ওই এলাকায় যানবাহন চলাচল সীমিতি করার পাশাপাশি কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছেনা। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলার ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।


জেলা ও দয়রা জজের বাস ভবনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ । এছাড়া বিভিন্ন  সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ১৫ আগস্ট নয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতি দিয়ে দিয়ে বিজিবি মোতায়ন করা হবে সেটি আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটি আমাদের রুটিন কাজেরই অংশ। 

সময়ের আলো/আতা
  বিষয়:   গোপালগঞ্জ  নিরাপত্তা জোরদার  সময়ের আলো  শেখ মুজিব  মৃত্যুবার্ষিকী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: