‘তৃণমূল থেকে উদীয়মান প্রতিভা তুলে আনাই সরকারের লক্ষ্য’

নিজস্ব প্রতিবেদক

খেলা

তৃণমূল পর্যায় থেকে উদীয়মান প্রতিভাদের তুলে নিয়ে আসাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।শুক্রবার

2026-08-14T21:55:42+00:00
2026-08-14T22:11:08+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
খেলা
‘তৃণমূল থেকে উদীয়মান প্রতিভা তুলে আনাই সরকারের লক্ষ্য’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৫৫ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ১০:১১ পিএম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : সময়ের আলো
তৃণমূল পর্যায় থেকে উদীয়মান প্রতিভাদের তুলে নিয়ে আসাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার (১৪ আগস্ট) ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ ‘দ্য স্পোর্টিভা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারা দেশে নতুন করে ক্রীড়া অবকাঠামো নির্মাণের বদলে বিদ্যমান স্থাপনাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। খেলাধুলাকে আধুনিক পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী বলেন, ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের খেলাধুলায় যুক্ত করে তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রথম আসরটি ৬৪ জেলায় অনুষ্ঠিত হয়েছে। 

দ্বিতীয় আসরের জন্য ১০টি ইভেন্টে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন কার্যক্রমে জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওদের সহযোগিতার আহ্বান জানান তিনি।


সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ৪,৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানান আমিনুল হক। জমি অধিগ্রহণ ব্যয়বহুল হওয়ায় নির্ধারিত ৮ বিঘার চেয়ে কিছুটা কম জমিতেও মাঠ তৈরির উদ্যোগ নিতে এমপি ও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

ময়মনসিংহকে নারী ক্রীড়াবিদদের উর্বর ক্ষেত্র উল্লেখ করে ধোবাউড়ার কলসিন্দুরের খেলোয়াড়দের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। 

তিনি জানান, শিগগিরই প্রধানমন্ত্রী সাফ বিজয়ী নারী ফুটবল দল, নারী হকি ও ক্রিকেট দল এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র পুরস্কৃত কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


সময়ের আলো/এমকে


  বিষয়:   তৃণমূল  উদীয়মান  প্রতিভা  সময়ের আলো  ক্রীড়া প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: