হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শীঘ্রই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ

2026-08-15T06:24:31+00:00
2026-08-15T14:22:42+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:২৪ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ২:২২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
শীঘ্রই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও আগ্রাসী হয়ে উঠল। 

শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ট্রাম্প দাবি করেন, ‘খুব শিগগিরই’ তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে তিনি আরও দাবি করেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। বৈশ্বিক জ্বালানি সরবরাহের উল্লেখযোগ্য অংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।


ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বলেছেন, ‘একটি টুইট, একটি বিমানবাহী রণতরী, একটি আদেশ জারি বা একটি ভাষণের মাধ্যমে কেউ হরমুজ প্রণালি দখল করাতে পারবে না। ইরান হুমকিতে ভয় পায় না এবং শক্তি প্রদর্শনের কাছেও নতি স্বীকার করবে না।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ চলমান। এর আগে যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতায় প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং ভবিষ্যতে এর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে সেই সমঝোতা ভেঙে যাওয়ার পর জলপথটি আবারও সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

সূত্র : আলজাজিরা

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হরমুজ প্রণালি  মার্কিন ভূখণ্ড  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: