ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।শনিবার (১৫ আগস্ট) ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটির পর সুনামি সতর্কতা জারি করে

2026-08-15T07:06:17+00:00
2026-08-15T07:10:53+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:০৬ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৭:১০ এএম
ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটির পর সুনামি সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি)। আতঙ্কে শত শত মানুষ নিরাপদ স্থানে সরে যান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। উপকেন্দ্র ছিল পূর্ব নুসা তেংগারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। পরে ৬ দশমিক ১ মাত্রার একটি আফটারশকসহ আরও দুটি কম্পন অনুভূত হয়।


এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লোরেস দ্বীপের একটি হাসপাতালের কর্মী লুকাস লোতার এএফপিকে বলেন, ‘হঠাৎ করে সবকিছু কাঁপতে শুরু করায় আমি আতঙ্কিত হয়ে পড়ি।’ তার ভাষ্য, রোগীরাও হাসপাতাল থেকে বের হয়ে যান এবং কয়েকটি দেয়ালে ফাটল দেখা গেছে।

বিএমকেজি উপকূলীয় বাসিন্দাদের সমুদ্রসৈকত ও নদীর তীর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। সংস্থাটি পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারায় ৩ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের আশঙ্কা জানিয়েছে। পরে কয়েকটি এলাকায় ১৯ থেকে ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ শনাক্ত হয়।

অস্ট্রেলিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে কোনো সুনামি ঝুঁকি নেই।


সময়ের আলো/এমকে


  বিষয়:   ইন্দোনেশিয়া  ভূমিকম্প  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: