লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলার ও সাবেক ছাত্রলীগ নেতা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক পৌর কাউন্সিলার ও যুবলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবুকে আটক করেছে

2026-08-15T08:45:07+00:00
2026-08-15T08:45:07+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলার ও সাবেক ছাত্রলীগ নেতা আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৪৫ এএম 
রাশেদুল হাসান রাশেদ ও মোরশেদুল আমিন বাবু। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক পৌর কাউন্সিলার ও যুবলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে রামগঞ্জ থেকে নোয়াখালীর চাটখিল যাওয়ার পথে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

নিহত/আটক রাশেদুল হাসান রাশেদ রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে মোরশেদুল আমিন বাবু রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষে শুক্রবার বিকেলে রামগঞ্জ শিশু পার্ক এলাকায় আয়োজিত এক খাদ্য বিতরণ কর্মসূচিতে রাশেদ ও বাবুসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে রাতে আত্মগোপনে যাওয়ার উদ্দেশ্যে তারা নোয়াখালীর চাটখিলের দিকে রওনা হলে পথিমধ্যে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।


রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, রাশেদ ও বাবু নামের দুইজনকে আটক করা হয়েছে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   লক্ষ্মীপুর  কাউন্সিলার  ছাত্রলীগ নেতা  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: