‘শিগগিরই’ হরমুজ প্রণালী মার্কিন ভূখণ্ড হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খুব

2026-08-15T09:04:23+00:00
2026-08-15T10:29:13+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘শিগগিরই’ হরমুজ প্রণালী মার্কিন ভূখণ্ড হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:০৪ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ১০:২৯ এএম
ছবি : সংগৃহীত
ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খুব শিগগিরই এ ঘোষণা দেওয়া হতে পারে।

শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, ‘ইরানকে পরাজিত করার কাজ শেষ হলে, যা এখন খুব খারাপভাবে পরাজিত হচ্ছে— খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’

হেসে হেসে কথাটি বললেও পরে ট্রাম্প বলেন, ‘এটা সত্য।’

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং দেশটিতে গণঅভ্যুত্থান উসকে দেওয়াকে যুদ্ধের ঘোষিত লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছিল।

তবে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালীর বড় একটি অংশের ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ এই প্রণালী।

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো অচলাবস্থা চলছে। ইরান বেসামরিক জাহাজ চলাচলের বড় একটি অংশে প্রবেশাধিকার বন্ধ রেখেছে। অন্যদিকে ইরানের অর্থনীতি দুর্বল করতে দেশটির বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র।

সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাদের অবরোধ আছে। আমরা না চাইলে কোনো জাহাজই পার হতে পারবে না।’

এদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোর মূল্য হিসেবে কিছুটা বেশি জ্বালানির দাম মেনে নিতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, আমেরিকানদের যদি ‘পেট্রলের জন্য সামান্য একটু বেশি’ অর্থ দিতে হয়, তাহলে তাদের মনে রাখা উচিত—একটি ‘অত্যন্ত খারাপ দেশ’ যাতে পারমাণবিক অস্ত্র না পায়, তা নিশ্চিত করার জন্যই এই মূল্য দিতে হচ্ছে।

ট্রাম্পের বক্তব্য এমন সময়ে এলো, যখন জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে তাঁর রাজনৈতিক ঝুঁকি বাড়ছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তিনি জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটরা ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে।

ট্রাম্প আরও বলেন, ইরানে হামলার জন্য তিনি কখনো ক্ষমা চাইবেন না। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান শুধু আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের জন্য ‘একটি বড় সেবা’।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: