ভারতের স্বাধীনতা দিবস, বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

2026-08-15T13:33:44+00:00
2026-08-15T13:33:44+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভারতের স্বাধীনতা দিবস, বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৩৩ পিএম 
বেনাপোল কাস্টস। ছবি : সময়ের আলো
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্য স্থবির থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।

​বন্দর সূত্রে জানা যায়, ভারতে সরকারি ছুটি ঘোষণা করায় আজ দিনভর বেনাপোল-পেট্রাপোলসহ দেশের অন্যান্য স্থলবন্দরে পণ্য আদান-প্রদান পুরোপুরি স্থগিত রাখা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল থেকে আগের নিয়মেই পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টরা আগেই আজ ছুটি থাকার বিষয়টি অবহিত করেছিলেন। সে অনুযায়ী আজ বাণিজ্য বন্ধ রয়েছে এবং রোববার সকাল থেকে পুরোদমে কাজ শুরু হবে।


এদিকে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে কোনো বাধা নেই। 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার এবং ইমিগ্রেশনের আনুষঙ্গিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে চলছে।

​বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতের স্বাধীনতা দিবসের ছুটিতে একদিনের জন্য বাণিজ্যিক বিরতি কার্যকর হলেও বন্দর এলাকা ও আন্তর্জাতিক চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। রোববারে বাণিজ্য চালু হওয়ার পর যানজট বা স্থবিরতা এড়াতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   ভারত  স্বাধীনতা দিবস  বেনাপোল বন্দর  আমদানি-রফতানি  বন্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: