কদমতলীতে চুরি করতে গিয়ে ভবনের কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর কদমতলীতে একটি ভবনে চুরি করতে গিয়ে কার্নিশ থেকে ছিটকে নিচে পড়ে সেলিম (৩৭) নামে এক যুবক মারা গেছে।শনিবার (১৫

2026-08-15T17:59:05+00:00
2026-08-15T18:00:24+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
কদমতলীতে চুরি করতে গিয়ে ভবনের কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম 
কদমতলীতে চুরি করতে গিয়ে ভবনের কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু । ছবি : সংগৃহীত
রাজধানীর কদমতলীতে একটি ভবনে চুরি করতে গিয়ে কার্নিশ থেকে ছিটকে নিচে পড়ে সেলিম (৩৭) নামে এক যুবক মারা গেছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উত্তর মুরাদপুর এলাকার জিন্নাহ মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে কদমতলী থানা পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোরের দিকে উত্তর মুরাদপুর এলাকায় সাত্তার মিয়ার বাড়ির কার্নিশ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল সেলিম। এ সময় অসাবধানতাবশত নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এসআই কবির হোসেন আরও জানান, নিহত সেলিম পেশাদার চোর ও ছিনতাইকারী হিসেবে পরিচিত ছিল। সে কদমতলীর উত্তর মুরাদপুর এলাকাতেই পরিবারের সঙ্গে বসবাস করতো। তার বাবার নাম মৃত আব্দুল হালিম এবং গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার কদমতলী গ্রামে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   কদমতলী  চুরি  যুবক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: