ঝালপ্রেমীদের জন্য দারুণ রেসিপি : ঘরেই বানান কাঁচা মরিচের সুস্বাদু আচার

সময়ের আলো ডেস্ক

ফিচার

গরম ভাত, ভুনা খিচুড়ি কিংবা গরম রুটির সাথে একটু ঝাল-টক আচারের উপস্থিতি যেকোনো সাধারণ খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষ

2026-08-15T21:05:48+00:00
2026-08-15T21:05:48+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
ফিচার
ঝালপ্রেমীদের জন্য দারুণ রেসিপি : ঘরেই বানান কাঁচা মরিচের সুস্বাদু আচার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:০৫ পিএম 
কাঁচা মরিচের আচার। সংগৃহীত ছবি
গরম ভাত, ভুনা খিচুড়ি কিংবা গরম রুটির সাথে একটু ঝাল-টক আচারের উপস্থিতি যেকোনো সাধারণ খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে যারা একটু বেশি ঝাল পছন্দ করেন, তাদের মুখের রুচি ফেরাতে কাঁচা মরিচের ঝাল-মসলাদার আচার হতে পারে এক অনন্য সংযোজন। খুব সহজ কিছু ঘরোয়া উপাদানে ঘরে বসেই বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু আচার।

প্রয়োজনীয় উপকরণ :

২৫০ গ্রাম বড় কাঁচা মরিচ, ১/৪ কাপ আধভাঙা রসুন, ১ চা-চামচ ধনেগুঁড়া, ১/৪ চা-চামচ মেথি, ১/২ চা-চামচ মৌরি, ১/২ চা-চামচ হলুদগুঁড়া, ১ টেবিল চামচ লবণ, ১টি লেবুর রস, ১/৪ কাপ সরিষার তেল, ১/২ চা-চামচ পাঁচফোড়ন, ২ টেবিল চামচ ভিনেগার, ১.৫ টেবিল চামচ সরিষাবাটা এবং ১/২ চা-চামচ চিনি।

প্রস্তুত প্রণালি : 

প্রথমে কাঁচা মরিচের বোঁটা ছাড়িয়ে মাঝখান থেকে লম্বা করে কেটে নিন। এবার মরিচে সামান্য লবণ ও হলুদ মেখে ঝাঁঝরিতে রেখে দিতে হবে, যাতে ভিতরের অতিরিক্ত পানি ঝরে যায়। এরপর ধনে, মেথি ও মৌরি শুকনো তাওয়ায় টেলে নিয়ে গুঁড়া করে নিন। এই মসলা গুঁড়া, লেবুর রস, সামান্য হলুদ ও লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে মেখে রাখুন।

অন্য একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে পাঁচফোড়ন ও আধভাঙা রসুন ভেজে নিন। রসুন নরম হয়ে এলে সরিষাবাটা ও ভিনেগার মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে চুলা বন্ধ করে দিন। এবার এই গরম তেলের মিশ্রণে আগে থেকে মসলামাখা কাঁচা মরিচ ও চিনি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।

আরও পড়ুন

তৈরি হয়ে যাওয়া আচার ঠান্ডা করে জীবাণুমুক্ত শুকনো কাচের বয়ামে ভরে রাখুন। প্রস্তুতকৃত এই আচার কয়েক দিন রোদে শুকিয়ে নিলে তা দীর্ঘদিন ভালো থাকে এবং মসলার স্বাদ মরিচের গভীরে গিয়ে আচারকে আরও চটপটা করে তোলে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ঝালপ্রেমী  রেসিপি  ঘর  বানান  কাঁচা মরিচ  সুস্বাদু আচার 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: