শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ : ঢাবিতে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক এক শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে একই হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল-মামুনের

2026-08-16T22:51:34+00:00
2026-08-16T22:52:57+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিক্ষা
শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ : ঢাবিতে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫১ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ১০:৫২ পিএম
ঢাবিতে হল প্রভোস্টের পদত্যাগের দাবি । ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক এক শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে একই হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল-মামুনের বিরুদ্ধে। শিক্ষার্থী হেনস্থার প্রতিবাদে প্রভোস্টের পদত্যাগের দাবিতে হল অফিসের সামনে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের প্রতিনিধি ও একদল শিক্ষার্থী।

রবিবার (১৬ আগস্ট) রাত নয়টা থেকে হল অফিস প্রভোস্টকে হল অফিসের ভেতরে রেখে বাইরে তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করছে ডাকসু নেতৃবৃন্দ ও হলের একদল শিক্ষার্থীরা। এক পর্যায়ে ডাকসু নেতারা হল অফিসের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। 

এসময় তারা 'আজ ইব্রাহিম কাল কে , স্বৈরাচার জবাব দে', 'ফ্যাসিবাদের ভূমিকায় , প্রভোস্ট তোমায় দেখা যায়' 'এক দুই তিন চার, প্রভোস্ট তুমি গদি ছাড়' , 'দফা এক দাবি এক প্রভোস্ট তুই গদি ছাড়' ইত্যাদি স্লোগান দেয়। 


ডাকসুর নেতৃবৃন্দরা বলেন, যতক্ষণ পর্যন্ত এই প্রভোস্ট পদত্যাগ না করবে ততক্ষণ আমরা অবরুদ্ধ করে রাখবো। অবশ্যই এই প্রভোস্টকে পদত্যাগ করতে হবে । আমাদের একটাই দাবি, প্রভোস্টের পদত্যাগ।

এর আগে, হলের বিভিন্ন সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহীমকে প্রভোস্টের কার্যালয়ে ডেকে নিয়ে হেনস্তার অভিযোগ ওঠে। ওই শিক্ষার্থীর অভিযোগ, তাকে প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে মৌখিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়। একপর্যায়ে তাঁর মাকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

সর্বশেষ পরিস্থিতিতে, প্রভোস্ট, সহকারী প্রক্টর ও কয়েকজন হাউস টিউটর প্রভোস্ট কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন এবং বাইরে শিক্ষার্থীরা অবস্থান করছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   শিক্ষার্থী  হেনস্থা  অভিযোগ  ঢাবি  প্রভোস্ট  পদত্যাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: