ইরফান-আইশার ‘জোছনায় ফেরা’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নতুন একটি প্রেমের গল্পে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। ‘জোছনায় ফেরা’ নাটকে দেখা যাবে তাদের। শফিকুর রহমান শান্তনুর

2026-08-17T03:44:30+00:00
2026-08-17T03:44:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ইরফান-আইশার ‘জোছনায় ফেরা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
নতুন একটি প্রেমের গল্পে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। ‘জোছনায় ফেরা’ নাটকে দেখা যাবে তাদের। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করছেন চয়নিকা। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। 

নাটকে উঠে এসেছে সম্পর্কের নানা জটিলতা। না জেনে বা না বুঝে অনেক সময় মানুষ এমন কিছু কথা বলে কিংবা সিদ্ধান্ত নেয়, যা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আবার অনেক ক্ষেত্রে পুরো পরিস্থিতি না জেনেই অন্যকে বিচার করে ফেলার প্রবণতাও দেখা যায়। 

এসব বিষয়ের পাশাপাশি স্বামী-স্ত্রীর সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি কী ধরনের পরিবর্তন আনতে পারে, সে গল্পই তুলে ধরা হয়েছে। 

নাটকটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, চয়নিকা দির নির্মাণে আলাদা একটি আবেদন সবসময় থাকে। এই নাটকেও তার ব্যতিক্রম ঘটেনি। ‘জোছনায় ফেরা’ দারুণ প্রেমের গল্পের একটি নাটক। কাজটি করে ভালো লেগেছে। আমার মনে হয় দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।  


আইশা খান বলেন, ‘জোসনায় ফেরায় সম্পর্কের গল্পের পাশাপাশি মানুষের ভুল বোঝাবুঝি, বিচার করার প্রবণতা ও তৃতীয় ব্যক্তির কারণে তৈরি হওয়া জটিলতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ইরফান সাজ্জাদের সঙ্গে এর আগেও কাজ করেছি। নতুন নাটকটিতে আমাদের পর্দার রসায়ন দর্শকের কাছে উপভোগ্য হবে।’ নাটকটিতে ইরফান সাজ্জাদ ও আইশা খান ছাড়াও অভিনয় করেছেন তামান্না জীম, দীপা খন্দকারসহ আরও অনেকে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইরফান  আইশা  জোছনায় ফেরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: