পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার ক্ষেত্রে বয়স যেন পুরোপুরি থমকে গেছে। আজও আগের মতোই মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম

2026-08-17T09:56:29+00:00
2026-08-17T09:56:29+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:৫৬ এএম 
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সংগৃহীত ছবি
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার ক্ষেত্রে বয়স যেন পুরোপুরি থমকে গেছে। আজও আগের মতোই মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বেগুনি রঙের একটি শাড়িতে তোলা বেশ কিছু ছবি শেয়ার করার পর থেকেই তা নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা।

রোববার (১৬ আগস্ট) মধ্যরাতে প্রকাশিত ওই ছবিগুলোতে দেখা যায়, আভিজাত্যপূর্ণ রাজকীয় বেগুনি সিল্ক শাড়িতে নিজেকে সাজিয়েছেন এই অভিনেত্রী। সোনালি ও রঙিন সুতোর নান্দনিক নকশার পাড় এবং ছোট ছোট সোনালি বুটিতে সাজানো শাড়িটির সঙ্গে তার খোলা কোঁকড়ানো চুল ও হালকা মেকআপের লুকটি দারুণ মানিয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা লাজুক ভঙ্গিমার ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, বেগুনি তার প্রিয় রং, যা শাড়িতে জড়ালে আরও বেশি মার্জিত ও সুন্দর হয়ে ওঠে।

প্রিয় তারকার এই চিরসবুজ রূপ দেখে প্রশংসায় মেতে উঠেছেন অনুরাগীরা। ছবিগুলোর কমেন্ট বক্সজুড়ে বইছে ভালোবাসার জোয়ার। এক ভক্ত বেশ মজার ছলে লিখেছেন, ‘তিনি একসময় আমার বাবার ক্রাশ ছিলেন, আর এখন তিনি আমার ক্রাশ!’ অন্য আরেকজন লিখেছেন, ‘পূর্ণিমা কখনো বুড়ো হবেন না, বয়স শুধু বাড়াবে আমাদেরই।’ 


অনেকে আবার একটু রসিকতা করে মন্তব্য করেছেন, ভক্তরা বয়সের ভারে পরিবর্তন হয়ে গেলেও এই নায়িকা যেন আজও সেই চিরচেনা তরুণী রূপেই আটকে আছেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পূর্ণিমার  নতুন লুক  মুগ্ধ  ভক্তরা  ঢালিউড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: