পশ্চিমবঙ্গে হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার

2026-08-17T10:08:49+00:00
2026-08-17T14:56:36+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ২:৫৬ পিএম
হোটেল বিদেশিনী। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নেভানোর কাজ চলছে।


আনন্দবাজার বলছে, বীরভূম জেলার তারাপীঠে মন্দিরের সামনে হোটেল ‘বিদেশিনী’তে এই আগুন লাগে। এতে দগ্ধ হয়ে মৃত্যু হয় অন্তত ৬ জন পুণ্যার্থীর। শ্রাবণ মাসের পূজা দিতে তারাপীঠে গিয়েছিলেন তারা। অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, ৫ তলা ওই হোটেল ভবনের নিচে একতলায় সোমবার ভোরের দিকে আগুন লাগে। পরে ওই আগুন দ্রুতই বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। হোটেলের অবস্থানরতদের অধিকাংশই সেই সময় ঘুমাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। ফলে, ঘরের মধ্যেই আটকে পড়েন অনেকে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

হোটেলের মালিক কল্যাণ পাল বলেন, ‘আমাদের এখানে রাতে পাহারার দায়িত্বে থাকা ব্যক্তিরা আগুন দেখতে পেয়েই অগ্নিনির্বাপণ যন্ত্র সচল করেন। বিদ্যুৎ সরবরাহের তার খুলে দেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা এসে আগুন নেভালেও ধোঁয়া ৫ তলা পর্যন্ত উঠে যায়। আতঙ্কে ঘর থেকে অনেকেই বেরিয়ে আসতে শুরু করেন। এসময় বাইরে বের হওয়ার দরজা না পেয়ে অনেকেই দগ্ধ হন।’

উল্লেখ্য, আগুনে মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

সময়ের আলো/মহু
  বিষয়:   পশ্চিমবঙ্গ  হোটেল  অগ্নিকাণ্ড  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: