আগস্টের শেষার্ধে আকাশে যেসব মহাজাগতিক চমক দেখা যাবে

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

আগস্টের শেষার্ধে বাংলাদেশের আকাশে দেখা মিলবে বেশ কিছু আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্যের। ১৭ থেকে ৩১ আগস্টের মধ্যে সন্ধ্যার পশ্চিম আকাশে সবচেয়ে

2026-08-17T20:25:14+00:00
2026-08-17T20:26:58+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
আগস্টের শেষার্ধে আকাশে যেসব মহাজাগতিক চমক দেখা যাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:২৫ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৮:২৬ পিএম
ছবি : সংগৃহীত
আগস্টের শেষার্ধে বাংলাদেশের আকাশে দেখা মিলবে বেশ কিছু আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্যের। ১৭ থেকে ৩১ আগস্টের মধ্যে সন্ধ্যার পশ্চিম আকাশে সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকবে শুক্র গ্রহ। 

সূর্যাস্তের পরপরই পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিগন্তের ওপরে খালি চোখে এটি সহজেই দেখা যাবে। মাসের শেষ দিকে দিগন্তের কাছাকাছি নেমে আসায় সূর্যাস্তের পরপরই এটি দেখার সুযোগ নিতে হবে।

চাঁদের আলো কম থাকায় এ সময় রাতের আকাশও থাকবে তুলনামূলক অন্ধকার। ফলে বাইনোকুলার বা ছোট টেলিস্কোপে নক্ষত্রপুঞ্জ, তারাগুচ্ছ ও নীহারিকা পর্যবেক্ষণের ভালো সুযোগ তৈরি হবে। ২৮ ও ২৯ আগস্ট অমাবস্যার কারণে আকাশ থাকবে সবচেয়ে অন্ধকার। ৩০ ও ৩১ আগস্ট শুক্রের নিচে দেখা যেতে পারে সরু বাঁকা নতুন চাঁদ।


পারসেইড উল্কাপাতের মূল পর্ব শেষ হলেও ২৪ আগস্ট পর্যন্ত এর কিছু উল্কা দেখা যেতে পারে। বিশেষ করে ১৬ থেকে ২২ আগস্ট উত্তর-পূর্ব আকাশে মাঝেমধ্যে উজ্জ্বল উল্কার ঝলক চোখে পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে রাত ৮টার পর আকাশ পরিষ্কার থাকলে মাথার ওপরে দেখা যাবে সামার ট্রায়াঙ্গেল। রাতের আকাশের তিনটি সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র- ভেগা, আলটায়ার ও ডেনেবের সমন্বয়ে তৈরি এই ত্রিভুজ এখন সন্ধ্যার আকাশের অন্যতম আকর্ষণ। দক্ষিণ আকাশে অ্যান্টারেসসহ বৃশ্চিক ও ধনু নক্ষত্রপুঞ্জও দেখা যাবে। শহরের আলো থেকে দূরে গেলে ধনু নক্ষত্রপুঞ্জের পাশ দিয়ে মিল্কিওয়ের উজ্জ্বল কেন্দ্রও চোখে পড়তে পারে।

সূত্র : অ্যাস্ট্রোনমি ডটকম


সময়ের আলো/এমকে
  বিষয়:   আগস্ট  আকাশ  মহাজাগতিক  চমক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: